Here I am describing about oDesk. oDesk is a largest platform of online earnings. Many people of the world (Such as Bangladesh, Philippines, India, Pakistan etc.) are involved in this online earning platform. In this blog we will
আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজ থেকে অনলাইনে
কাজ করার সাইট গুলোর উপর টিউটোরিয়াল শুরু করছি। প্রথমে
আমরা oDesk.com সম্পর্কে আলোচনা করব। এই সাইটটির
সম্পুর্ণ ঠিকানা হচ্ছে www.oDesk.com. অনলাইনে কাজ করার যতগুলো সাইট রয়েছে
তার মধ্যে এটিই সবচেয়ে বৃহৎ। অধিকাংশ
বাংলাদেশী এই সাইটে কাজ করে প্রচুর উপার্জন করছে। এই সাইটের
মাধ্যমে অনলাইনে প্রায় সব বিষয়েই কাজ করা যায়। এই সাইটে
কাজ করার জন্য আপনাকে যে কোন একটি বা একাধিক বিষয়ে যথেষ্ট দক্ষ হতে হবে। আপনি যে
বিষয়ে দক্ষ সে বিষয়ে আপনার দক্ষতার ব্যাপারে আপনাকে স্কিল টেস্ট দিয়ে উত্তীর্ণ হতে
হয়। একজন নতুন
ব্যবহারকারী ওডেস্কের মাধ্যমে আয় করতে চাইলে সর্ব প্রথম তাকে কোন একটি বিষয়ে দক্ষতা
অর্জন করতে হয়। ওডেস্কে প্রতিদিন কোটি কোটি টাকার
কাজ জমা হচ্ছে। ওডেস্কে কাজ করে আয় করা যায় এরকম
সব ধরণের টিউটোরিয়াল অনলাইনে পাওয়া যায়। এই ব্লগেও
আপনারা এ সম্পর্কে প্রচুর টিউটোরিয়াল পাবেন।
ওডেস্কে মূলত ২ ধরণের কাজ পাওয়া যায়: ১. ফিক্সড প্রাইসের কাজ, ২. ঘন্টা ব্যাপী কাজ। বায়াররা
যখন কোন কাজের জন্য আহবান করে তখন কাজের রিকোয়ারমেন্টের সাথে উল্লেখ থাকে। আপনি যদি
যদি কোন একটি বা একাধিক বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে প্রথমে আপনার উচিত হবে প্রথমে ওডেস্কে একটি একাউন্ট
খুলে ফেলা। তারপর আপনার প্রোফাইল ১০০% সম্পন্ন
করবেন। এ কাজটি কয়েকটি প্রক্রিয়ার মধ্য
দিয়ে করতে হয়। প্রোফাইল ১০০% সম্পন্ন করার পর আপনার
উচিত হবে অভিজ্ঞতার প্রমাণ সরূপ আপনার পূর্ববর্তী কাজ সমূহের লিঙ্ক পোর্টপোলিওতে যোগ
করা। এসব করার
পর আপনি কাজে বিড করার উপযুক্ত হবেন। প্রথমে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত আপনার কাজ
পেতে কষ্ট হতে পারে। এ সময় ধৈর্য্য হারালে চলবে না। নিজেকে প্রচন্ড ধৈর্য্যের
পরিচয় দিতে হয়। তাহলে এক সময় কাজ আপনি পাবেনই। একবার আর্নিং শুরু হয়ে গেলে আর
পিছনে ফিরে তাকাতে হবে না। শুধু আর্নিং আর আর্নিং। কাজের উপর যতই আপনার অভিজ্ঞতা
বাড়তে থাকবে ততই আপনার আর্নিং বাড়তে থাকবে।


0 comments :
Post a Comment