Dear
visitors, Here I am describing about largest online earning platform oDesk. If
you want to earn by oDesk, you must be skilled in any subject. If you are
skilled in one or more subject, you can start
earning by oDesk. At first you have
to sign up on oDesk. Then you must complete your profile 100%. After completing
your profile 100% you have to upload your portfolio. Here I have given the
details description from about signing up to adding portfolio.
Let's
follow the steps given below:
For completing your profile
100%, you should follow this steps:
1. Upload your portrait photo on
profile picture of this site.
2. You have to pass the two
readiness test.
a. Readiness test for independent
contractor
b. Readiness test for
stuffing manager.
3. You have to pass few skill tests (about which subject you are
skilled).
4. You have to add your portfolio site or image.
Here
I have described details tutorials in Bangla:
আপনি যদি ওডেস্কে কাজ করতে চান, আপনাকে ইংরেজী জানতে
হবে। তবে ইংরেজীতে সাহিত্য রচনা করার মত পন্ডিত আপনাকে হতে হবে না। মোটামুটি
ইংরেজী বলার মত এবং বুঝার মত জানলেই হবে। আপনি যদি বায়ারের রিকোয়ারমেন্ট বুঝার মত এবং
বায়ারের সাথে চ্যাটিং করার মত ইংরেজী জানেন, তাহলেই হবে। ওডেস্কে কাজ করার জন্য যে
কোন একটি বা একাধিক বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। আপনার যদি কোন বিষয়ে দক্ষতা না
থাকে তাহলে আজই শুরু করে দিন। আপনি ওডেস্ক ওয়েবসাইটে কিছুদিন ঘাটাঘাটি করলে নিজেই
বুঝতে পারবেন এতে কি ধরণের কাজ পাওয়া যায়। তারপরও আপনাদের সুবিধার্থে নিচে একটি স্ক্রীনশট দেওয়া
হল। সেখান
থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের কাজটি।

সে সব কাজ সমূহ হতে আপনি ভাল করে দেখে নিন কোন
কাজটি আপনার ভাল লাগে। আপনার পছন্দের কাজটি বাছাই করার পর এবার শেখার কাজে
নেমে পড়ুন। কাজ শেখার জন্য অনলাইনে অনেক রিসোর্স পাবেন। সেখান
থেকে ভাল করে দেখে কোন একটি বিষয়কে বেছে নিয়ে ভাল করে অনুশীলন করতে থাকুন। কাজ
শিখতে গিয়ে যে অভিজ্ঞতা সমূহ অর্জিত হবে অর্থাৎ অভিজ্ঞতা সরূপ আপনার কম্পিউটারে ফাইলগুলো
জমা হবে সেগুলো পোর্টপোলিওর জন্য রেখে দিন। এভাবেই কাজ করতে থাকুন এবং শিখতে থাকুন। এভাবে
করতে থাকলে আশা করা যায় ২/৩ মাসের মধ্যে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। তবে
সেটি নির্ভর করবে কাজে আপনার মনোযোগিতার উপর।
কাজ শেখার পর এবার আসবে ওডেস্কে একাউন্ট খোলার পালা। একাউন্ট
খোলার পর আপনার কাজ হবে প্রোফাইলকে ১০০% সম্পন্ন করা। প্রোফাইল
১০০% সম্পন্ন করার পর আপনি কাজে আবেদন করার উপযুক্ত হবেন। আপাতত
কাজে আবেদন না করে কিছুদিন কাজ গুলোতে বায়ার কি কি বিষয় চেয়েছে তা ভালভাবে বুঝে রপ্ত করতে থাকুন। কাজগুলো
দেখে সেগুলো নিজে করতে পারবেন কিনা বুঝতে থাকুন। প্রয়োজনে
সেগুলো নিজে সম্পন্ন করে নমুন কাজ হিসাবে সংরক্ষণ করুন যাতে ঐ ধরণের কাজে বিড বা আবেদন
করার সময় বায়ারকে উপস্থাপন করতে পারেন।
ওডেস্কে কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে প্রোফাইলকে ১০০% সাজাবেন, কিভাবে পোর্টপোলিও যোগ করবেন, কিভাবে কাজে আবেদন বা বিড করবেন, কিভাবে কভার লেটার লিখবেন, কিভাবে কাজের টাকা পাবেন সেসব বিষয়ে পরবর্তী পর্ব গুলোতে
ধাপে ধাপে বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। সে পর্যন্ত
সাথে থাকুন।