Our present civilization is
information based civilization. In the present civilization the world has
turned into a global village. This civilization has brought the world in our hand.
The most astonishing discover of the present civilization is computer
technology. This civilization made the world more small by adding internet technology
with computer. Man can know the occurrence of the whole world in few moment by
the help of internet. Here I will show it in Bengali:
বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ। এই যুগে সমগ্র পৃথিবী আজ একটি গ্রামে পরিণত হয়েছে। এটি সম্ভব হয়েছে ইন্টারনেট প্রযুক্তির কল্যানে।
এই প্রযুক্তির মূল আবিষ্কার হচ্ছে কম্পিউটার। বর্তমান যুগের আরেকটি অত্যাশ্চর্য হচ্ছে মোবাইল প্রযুক্তি। এখানে আমরা আলোচনা করব কম্পিউটার প্রযুক্তি নিয়ে। কম্পিউটার দিয়ে কি করা যায়, কি করা যায় না তা আমরা কম্পিউটার ব্যবহারকারী মাত্র
সবাই জানেন। তাই সেটি আর বলার অপেক্ষা রাখে না। কম্পিউটারের সাথে ইন্টারনেট যুক্ত হয়ে বর্তমান যুগে এনেছে বৈচিত্র, দিয়েছে নতুনত্ব, সমগ্র পৃথিবীকে করেছে হাতের মুঠোয়। এক সময় ছিল যখন মানুষ ব্যবসা-বাণিজ্য করার জন্য এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াত। পৃথিবীর কোথায় কি ঘটছে তা মানুষ জানতে পারত না। প্রযুক্তির আগমণে তা মানুষের মধ্যে সম্ভব হয়েছে। বর্তমানে ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে পৃথিবীর যে কোন ঘটনা অল্প সময়ে মানুষের
কাছে পৌছে যাচ্ছে। বর্তমানে সংবাদ পত্র, ব্যবসা-বাণিজ্য, সমাজ নীতি,
রাজনীতি সবকিছু প্রযুক্তি নির্ভর
হয়ে পড়েছে। এক সময় মানুষের স্বপ্ন ছিল তার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী
হাতের কাছে পাওয়ার। প্রযুক্তির কল্যাণে তা বাস্তবে সম্ভব হয়েছে। এমনকি মানুষ বর্তমানে ইন্টারনেটে কাজ করে (working online) আয় পর্যন্ত করছে। ইন্টারনেট ব্যবহার করে টাকা আয় (earn
money) এখন একটি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। মানুষ জন্মগতভাবে স্বাধীনতা প্রিয়। ইন্টারনেটে আয় করার ফলে মানুষ সময়ের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ যেখানে একটি কর্পোরেট চাকরীতে প্রত্যেক চাকরীজীবীকে
৮/১০ ঘন্টা ধরে বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকতে হয় সেখানে অনলাইনে
কাজ করলে সময়ের এ বেড়াজাল থেকে মুক্ত থেকে কাজ করা যায়। এ বিষয়টি দিন দিন উন্নতি লাভ করছে। এর মাধ্যমে মানুষ সময়ের, দেশের ভৌগোলিক সীমা পেরিয়ে সমস্ত পৃথিবীর মানুষের
সাথে তার কর্মদক্ষতা শেয়ার করার পÍিবেশ পায়। ইন্টারনেট ব্যবহার করে অল্প কাজ করে যেমন তেমনি অভিজ্ঞ পর্যায়ের কাজও করে আয় করা
যায়। কাজের ধরণ যেমন বিভিন্নতা রয়েছে, তেমনি আয়ের পরিমাণও রয়েছে ভিন্নতা (difference)। আপনি একটি ব্যবসা শুরু করতে চাইলে অনেক পূঁজি খাটাতে
হবে, রয়েছে অনেক ঝুঁকি। সেখান থেকে মুনাফা অর্জনের জন্যও আপনাকে আটতে হবে নানাবিধ পরিকল্পনা। তারপরেও সেখান থেকে মুনাফা আসার ব্যাপারে কেউ ১০০% নিশ্চয়তা দিতে পারবেন না। কিন্তু ইন্টারনেটে পুঁজি বলতে একটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আর আপনার সময় ও
মেধা দরকার। সেখানে আপনাকে টাকার ব্যাপারে শুধুমাত্র ইন্টারনেট
বিলটি দরকার হবে। অনলাইনে কাজ করার আরেকটি সুবিধা হচ্ছে, এখানে আপনি ফুল টাইম কাজ করে যেমন আয় করতে পারবেন, তেমনি পার্টটাইম কাজ করেও আয় করতে পারবেন। কত সহজ তাই না?
এই ব্লগ সাইটে আমি আপনাদের সাথে ইন্টারনেটে কাজ করে (working
online) আয় করার (online earnings) শুরু থেকে শেষ পর্যন্ত সব খুটিনাটি বিষয় নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করব। এতে আরো থাকবে অনলাইনে যে যে বিষয়ে কাজ করে টাকা আয় (earn money) করা যায় সবকিছু নিয়ে টিউটোরিয়াল (Online earning tutorial), কিভারে অনলাইনে কাজ করে আয় করবেন,
আয় কত প্রকার ও কি কি, অনলাইনে আয়ের মার্কেটপ্লেস পর্যালোচনা,
কোন মার্কেটপ্লেসে কি ধরণের
কাজ কি পরিমাণে পাওয়া যায়, আপনি কিভাবে কাজ বাছাই করবেন, কোন কাজ কিভাবে করবেন, কিভাবে আপনার গ্রাহকের চাহিদা বুঝবেন, অনলাইনে কি কি কাজের চাহিদা রয়েছে ইত্যাদি সহ আরো অনেক কিছু। এই সাইটে অধ্যয়নের মাধ্যমে একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী একদম বিগিনার লেভেল
থেকে অনলাইনে আয়ের একজন অভিজ্ঞ ব্যক্তিতে পরিণত হবেন সে সম্পর্কে ব্যাপক দিক নির্দেশনা
দেওয়া হবে। সুতরাং নিয়মিত আমার এই ব্লগ সাইটের পোষ্টগুলির উপর
চোখ রাখুন। এই সাইটের আমি আমার অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয় সন্নিবেশিত
করার চেষ্টা করব যা মানুষ অভাব বোধ করে অথচ সচরাচর অন্যান্য সাইটে পাওয়া যায় না।
এতে আরো
থাকবে অনলাইনে কাজ করতে গিয়ে কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন, কিভাবে জনপ্রিয়তা অর্জন করবেন। আপনাদের
আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। যতদুর সম্ভব
এটিকে পরিপূর্ণতা দেয়ার চেষ্টা করা হবে যাতে আপনাদের সমস্ত চাহিদা পূরণ হয়। তাই সব
সময় সাথে থাকুন আর আপনাদের কোন মূল্যবান পরামর্শ থাকলে কিংবা আমার কোন ত্র“টি চোখে পড়লে তার গঠনমূলক সমালোচনা
করে আমাকে জানাবেন। আমি সাধ্যমত তার সমাধান দেয়ার চেষ্টা
করব।

0 comments :
Post a Comment