 |
| Add caption |
In this tutorial, I will show you
every kind of jobs what you can do by online. Firstly I want to ask what jobs
can't you do by online? Do you know MS Office? Do you have the general knowledge
of computer? Do you have good typing skill? Do you have some internet
knowledge? If the answer is yes, data entry jobs are waiting for you to earn
money.
একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী থেকে শুরু করে একেবারে অভিজ্ঞ
ব্যবহারকারী পর্যন্ত যাতে অনলাইনে কাজ করে টাকা আয় (earn money) করতে পারেন তার জন্য এতে রয়েছে সঠিক দিক নির্দেশনা। অনলাইনে মোটামুটি সব ধরণের কাজই পাওয়া যায়। যারা কিছুই
জানেন না বলে মনে করেন,
অন্ততঃ ভাল টাইপ করতে পারেন
তাদের জন্য রয়েছে ডাটা এন্ট্রি টাইপের কাজ। ডাটা এন্ট্রি করে প্রতি মাসে হাজার হাজার টাকা অনলাইনে আয় (online
earnings) করছেন এমন নজির ও অনেক রয়েছে। কিন্তু কাজটা আপনাকে অনেক প্রতিযোগির মধ্য থেকে জয় করে আনতে হবে। এজন্য আপনার প্রয়োজন প্রতিযোগিতামূলক মনোভাব, শেখার ইচ্ছা, ধৈর্য্য আর লেগে থাকার মানসিকতা। কিভাবে একজন প্রতিযোগি
অনলাইনে প্রতিযোগিতা করে একটি কাজকে ছিনিয়ে আনবেন সে সম্পর্কে এতে থাকবে প্রয়োজনীয়
টিপ্স্। শেখার জন্যও পর্যাপ্ত টিউটোরিয়ালও এতে দেওয়া হবে। আপনারা সাথে থাকলে আস্তে আস্তে সবকিছু পাবেন। এতে ইবুকের উপর একটি বিভাগ থাকবে। সেখান থেকে ইবুক ডাউনলোড করেও অনেক কিছু শিখতে পারবেন।
এবার আমরা জানব অনলাইনে কি কি কাজ পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত
আলোচনা (A brief discussion to what kind of jobs can be got by online)। পরবর্তীতে এগুলো
বিষদভাবে আলোচনা করা হবে।
১। ডাটা এন্ট্রি (Data Entry)t একজন টাইপিং জ্ঞান সম্পন্ন লোক মাত্র এ কাজে আত্মনিয়োগ
করে প্রচুর আয় করতে পারবেন। অনেক ওয়েবসাইট রয়েছে
যেখানে ছোট ছোট ক্যাপ্চা এন্ট্রি করে প্রচুর আয় করা যায়। এছাড়াও ফরম পূরণ করে আয় করারও অনেক সাইট অনলাইনে রয়েছে। আপনার যদি ভাল টাইপিং স্পিড থাকে তাহলে প্রতি মাসে আপনি ন্যুনতম ১০০-৫০০ ডলার আপনার
ঘরে আনতে পারবেন।
২। ব্লগিং (Blogging)t এর মাধ্যমে আপনি
অনলাইন থেকে প্রচুর আয় করতে পারবেন। বাংলাদেশে অনেক লোক
আছেন যারা ব্লগিং এর মাধ্যমে হাজার হাজার ডলার অনলাইনে আয় (online earnings) করছেন। আসলে ব্লগিং হল ব্যক্তিগত ডায়েরী। এই ডায়েরীতে আপনার ব্যক্তিগত বিভিন্ন ধরণের অভিজ্ঞতা, জানা বিষয় সমূহ অন্যদের
মধ্যে শেয়ার করবেন। এজন্য আপনার একটি ওয়বেসাইট (website) দরকার। এই ব্লগে ওয়েবসাইট ডিজাইনের উপর প্রচুর টিউটোরিয়াল
দেওয়া হবে। ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনি চাইলে ডোমেইন হোষ্টিং
কিনে শুরু করতে পারেন। ডোমেইন রেজিষ্টার করতে চাইলে যারা টাকার বিনিময়ে ডোমেইন
ও হোষ্টিং স্পেস বিক্রি করে তাদের খোঁজ নিতে পারেন। জনপ্রিয় ডোমেইন ও হোষ্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কেও পরবর্তীতে এখানে পোষ্ট
করা হবে। আবার ফ্রিতে অনেক সাইটে ডোমেইন রেজিষ্টার করতে পারেন। তবে টাকা দিয়ে ডোমেইন ও হোষ্টিং কিনতে চাইলে আপনাকে ভাল সেবা দেয় এমন প্রতিষ্ঠান
যাচাই-বাছাই করা জরুরী। এগুলো সম্পর্কে পরবর্তীতে রিভিউ আকারে এখানে পাবেন। ফ্রি ব্লগ সাইট রেজিষ্টার করতে চাইলে আপনি নিম্নোক্ত সাইটগুলিতে যেতে পারেন। এখানে জনপ্রিয় কয়েকটি সাইটের নাম দেওয়া হলঃ
এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রি ডোমেইন হোষ্টিং দিয়ে
থাকেন। এগুলো সম্পর্কে রিভিউ আকারে পরবর্তীতে এখানে পাবেন।
৩। ফ্রিল্যান্স ও আউটসোর্সিং (Freelance & Outsourching) ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মূলত একটি ব্যাপক বিষয়। প্রশ্ন হতে পারে - ফ্রিল্যান্সিং কি? (what is freelancing?) এর
উত্তরে বলা যায়, ফ্রিল্যান্সিং একটা কাজ, একটা মুক্ত পেশা। যিনি ফ্রিল্যান্সিং
করেন, তাকে বলা হয় ফ্রিল্যান্সার। এখানে একজন ফ্রিল্যান্সার হবেন সম্পুর্ণ স্বাধীন
আর ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। তিনি কোন এক বা একাধিক বিষয়ে দক্ষ হয়ে থাকেন
এবং তাঁর গ্রাহকের সে বিষয়ের কাজের বা কাজ সমূহ সম্পন্ন করে দেবেন। তিনি যখন যে
কাজ করবেন তখন সে কাজ অনুযায়ী পেমেন্ট পাবেন। এ কাজটি তিনি তাঁর ইচ্ছামত সময়ে করতে
পারেন। কাউকে তিনি জবাবদিহি করতে বাধ্য নন। অপরদিকে আউটসোসিং হচ্ছে, কোন কাজ
বাইরের লোকদের দিয়ে করিয়ে নেয়া। উন্নত দেশগুলোতে কাজের
রেট কমানোর জন্য তাদের কাজ সমূহ নিম্ন আয়ের দেশের দক্ষ লোকজন দিয়ে করিয়ে নেয়ার
নামই হচ্ছে আউটসোর্সিং। এতে এক দেশের নাগরিক ইন্টারনেটের মাধ্যমে অন্য দেশ থেকে কম মূল্যে কাজ করিয়ে নেন। এতে মধ্যস্থতাকারী হিসাবে
থাকে একটি ওয়েবসাইট যাকে আমরা মার্কেটপ্লেস বলি। ফলে একদিকে যেমন তার অর্থের সাশ্রয় হয়, তেমনি দক্ষ কর্মী থেকে উন্নতমানের কাজ পেয়ে থাকেন। ফলে কাজ দাতা (buyer) এবং কাজ গ্রহীতা বা কর্মী (contractor) উভয়েই লাভবান হন। মানুষ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অনেক টাকা-পয়সা খরচ করে এবং নানা ঝক্কি-ঝামেলা নিয়ে বিদেশ গমন করে একটু সুখ-সমৃদ্ধ জীবন-যাপনের আশায়। তারা যদি অনলাইনে পাওয়া যায় এমন এক বা একাধিক কাজে দক্ষ হয়ে অনলাইনে আয় করতে সক্ষম হয় তাহলে বিনা ঝামেলায় এবং অনেক সহজে ঘরে বসে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। ধরুন - একটি ওয়েব ডেভেলপার প্রতিষ্টানের SEO কর্মী প্রয়োজন। এজন্য একজন SEO কর্মী নিয়োগ করলে তার অনেক টাকা বেতন দিতে হতো। আউটসোর্সি করার ফলে তার প্রতিষ্ঠানের একজন SEO কর্মী বেতন যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি উক্ত কাজ অপেক্ষাকৃত কম মূল্যে বিভিন্ন দেশ থেকে করিয়ে নিয়ে আসতে পারছেন। এতে বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে যেখানে বায়াররা কাজ জমা দিয়ে প্রতিযোগিতার আয়োজন
করেন। এ কাজের জন্য তিনি একটি বাজেটও নির্ধারণ করে দেন। দক্ষ ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা দিয়ে প্রতিযোগিতায় জয় লাভ সে কাজ ছিনিয়ে নেন। ফলে বায়াররা ফ্রিল্যান্সারদের সে কাজটি উক্ত বাজেটের
মূল্যের বিনিময়ে ক্রয় করে থাকে থাকেন। এতে দেশ কোন ব্যাপার না। যে কোন দেশের নাগরিক
এতে কাজ করতে এবং কাজ করাতে পারবেন। আশার কথা হচ্ছে বাংলাদেশের
ফ্রিল্যান্সাররা এ সেক্টরে অত্যন্ত দক্ষতার সাথে টাকা আয় করছেন (earning
money)।